Apan Desh | আপন দেশ

‘সির সির’ দিয়ে ফিফার মঞ্চ মাতাবেন নোরা

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:২৩, ৬ জুন ২০২৬

‘সির সির’ দিয়ে ফিফার মঞ্চ মাতাবেন নোরা

নোরা ফাতেহি। ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ। এ আসর ঘিরে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস এখন তুঙ্গে। মাঠের লড়াইয়ের পাশাপাশি জমে উঠছে বিনোদনের আয়োজনও।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান সব সময়ই দর্শকদের বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বরং আয়োজনকে আরও বর্ণাঢ্য করতে এক মঞ্চে দেখা যাবে বিশ্বের একাধিক জনপ্রিয় তারকাকে।

আগামী ১১ জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে দর্শকদের মাতাতে মঞ্চে উঠবেন পপ সম্রাজ্ঞী শাকিরা।

‘ওয়াকা ওয়াকা’র স্মৃতি ফিরিয়ে আনতে নাইজেরিয়ার জনপ্রিয় শিল্পী বার্না বয়ের সঙ্গে যৌথভাবে পরিবেশন করবেন বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’।

আয়োজকরা এবারের বিশ্বকাপে বিনোদনের কোনো ঘাটতি রাখতে চান না। তাই শাকিরার পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন বলিউড তারকা নোরা ফাতেহি।

মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানের পরদিন, অর্থাৎ ১২ জুন কানাডা ও যুক্তরাষ্ট্রেও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। টরন্টোর অনুষ্ঠানে পারফর্ম করবেন নোরা ফাতেহি। তার পরিবেশনা নিয়ে ইতোমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

আরও পড়ুন <<>> মোবাইলে ফুটবল বিশ্বকাপ দেখবেন যেভাবে

এছাড়া বিশ্বখ্যাত সংগীতশিল্পী মাইকেল বুবলে এবং অ্যালানিস মরিসেটও বিশ্বকাপ আয়োজনের অংশ হিসেবে দর্শকদের সামনে হাজির হবেন।

একই দিনে যুক্তরাষ্ট্রের সোফাই স্টেডিয়ামে মঞ্চ মাতাবেন মার্কিন পপ তারকা কেটি পেরি এবং জনপ্রিয় র‌্যাপশিল্পী ফিউচার।

অনলাইনে প্রকাশিত একটি সংক্ষিপ্ত প্রচারণামূলক ভিডিওতে এসব শিল্পীর উপস্থিতি নিশ্চিত হওয়ার পর বিশ্বকাপ ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

এদিকে নোরা ফাতেহি ‘সির সির’ শিরোনামের একটি নতুন গান নিয়ে হাজির হতে যাচ্ছেন। আগামী ৮ জুন গানটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

বিশ্বকাপের সঙ্গে যুক্ত এ গানটি নোরার আন্তর্জাতিক সংগীতজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। গানটি প্রকাশের আগেই এতে অংশ নেয়া শিল্পীদের তালিকা প্রকাশ করেছে ফিফা।

জানা গেছে, নোরার সঙ্গে এতে অংশ নিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনের একাধিক খ্যাতিমান শিল্পী। বিশ্বকাপের মঞ্চে ভারতীয় বংশোদ্ভূত শিল্পীদের মধ্যে নোরা বিশেষভাবে নজর কেড়েছেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের