Apan Desh | আপন দেশ

মোবাইলে ফুটবল বিশ্বকাপ দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৪২, ৬ জুন ২০২৬

মোবাইলে ফুটবল বিশ্বকাপ দেখবেন যেভাবে

ফাইল ছবি, আপন দেশ

বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ম্যাচ সরাসরি দেখা যাবে। দেশের দর্শকদের জন্য টেলিভিশন ও ডিজিটাল; দুই মাধ্যমেই বিশ্বকাপ সম্প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে।

জানা গেছে, ফিফার কাছ থেকে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনছে দেশের তিনটি টেলিভিশন চ্যানেল। যথা: টি স্পোর্টস, সময় টিভি এবং বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এ বিষয়ে ইতোমধ্যে একটি চুক্তিও সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। ফলে টেলিভিশনের পর্দায় বিশ্বকাপ উপভোগ করতে পারবেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা।

শুধু টেলিভিশনেই নয়, মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইসেও ম্যাচ দেখার সুযোগ পাবে দর্শকরা। সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসের পাশাপাশি দেশের জনপ্রিয় দুটি ওটিটি প্ল্যাটফর্মেও বিশ্বকাপের ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। 

আরও পড়ুন<<>>ইরানের ফুটবলারদের সুখবর দিল যুক্তরাষ্ট্র

বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপেও বিশ্বকাপের সব উত্তেজনা উপভোগ করতে পারবেন দর্শকরা। ফলে ঘরে কিংবা বাইরে, যেকোনো জায়গা থেকেই ম্যাচ দেখার সুযোগ মিলবে ফুটবলপ্রেমীদের।

প্রসঙ্গত, বিশ্বকাপের ২৩তম আসর যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ১১ জুন মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের।

এবারই প্রথম বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। ৩৯ দিনব্যাপী এ আসরে তিন দেশের ১৬টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মোট ১০৪টি ম্যাচ। আগামী ১৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় এ মহাযজ্ঞ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের