Apan Desh | আপন দেশ

অনিশ্চয়তা ভেঙে তামিলনাড়ুতে সরকার গড়ছেন থালাপতি

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫৪, ৮ মে ২০২৬

অনিশ্চয়তা ভেঙে তামিলনাড়ুতে সরকার গড়ছেন থালাপতি

ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিল তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে শেষ পর্যন্ত ছোট দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের পথে এগোচ্ছে অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজগম (টিভিকে)।

শুক্রবার (০৮ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনটিভি জানিয়েছে, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দুই দফা বৈঠকে সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করেছিলেন বিজয়। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সমর্থন না থাকায় তখনও অনিশ্চয়তা কাটেনি।

এরপর কংগ্রেসসহ কয়েকটি ছোট দলের সমর্থন পাওয়ার পর পরিস্থিতি বদলে যায়। সূত্র অনুযায়ী, কংগ্রেসের ৫টি আসন এবং  বিদুতলাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে), সিপিআই(এম) ও ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই) ২টি করে আসনের সমর্থনে টিভিকে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

গত মাসের নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টিতে জয় পেয়ে বড় চমক দেখায় টিভিকে। তবে বিজয় একটি আসন ছেড়ে দেয়ায় দলটির কার্যকর আসন সংখ্যা দাঁড়ায় ১০৭। ফলে সরকার গঠনের জন্য তখনও ১০ আসনের ঘাটতি ছিল।

আরও পড়ুন <<>> ‘মিস গ্লোব বাংলাদেশ’ মুকুট জিতলেন ফারিয়া

কংগ্রেস ইতোমধ্যে টিভিকেকে সরকার গঠনে পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছে এবং ডিএমকের সঙ্গে দীর্ঘদিনের জোট ভেঙে দিয়েছে। একই সঙ্গে ভিসিকে, সিপিআই(এম) ও সিপিআইয়ের সমর্থন পাওয়ায় বিজয়ের নেতৃত্বে জোট সরকার গঠনের পথ অনেকটাই পরিষ্কার হয়েছে।

অন্যদিকে, ক্ষমতা হারানোর পর ডিএমকে সরকারে ফেরার বিভিন্ন সমীকরণ খুঁজছিল। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী এআইএডিএমকের সঙ্গে সম্ভাব্য জোট নিয়েও আলোচনা ছিল। তবে নির্বাচনে ডিএমকে ৫৯টি এবং এআইএডিএমকে ৪৭টি আসন পাওয়ায় সে জোট গড়লেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব হতো না।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়