Apan Desh | আপন দেশ

তামিল সিমেনা

রোববার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন থানাপতি

রোববার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন থানাপতি

দীর্ঘদিন ধরে তামিলনাড়ুর রাজনীতিতে ডিএমকে ও এআইএডিএমকের শক্ত অবস্থান ছিল। এবার সে সমীকরণ বদলে দিয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় থালাপতি। প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনে অংশ নিয়েই তার দল তামিলগা ভেট্রি কাজাগাম বিপুল জনসমর্থন অর্জন করে সরকার গঠনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। কয়েক দিনের টানটান রাজনৈতিক আলোচনা, জোটসঙ্গীদের সমর্থন এবং নানা জল্পনা-কল্পনার পর অবশেষে মুখ্যমন্ত্রী হওয়ার পথ প্রায় নিশ্চিত হয়েছে বিজয়ের। রোববার (১০ মে) সকাল ১০টায় তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে বিজয়ের। চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তবে দায়িত্ব গ্রহণের পর আগামী ১৩ মে’র মধ্যে বিধানসভায় আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে তাকে।

১১:২১ পিএম, ৯ মে ২০২৬ শনিবার

অনিশ্চয়তা ভেঙে তামিলনাড়ুতে সরকার গড়ছেন থালাপতি

অনিশ্চয়তা ভেঙে তামিলনাড়ুতে সরকার গড়ছেন থালাপতি

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিল তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে শেষ পর্যন্ত ছোট দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের পথে এগোচ্ছে অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজগম (টিভিকে)। শুক্রবার (০৮ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনটিভি জানিয়েছে, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দুই দফা বৈঠকে সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করেছিলেন বিজয়। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সমর্থন না থাকায় তখনও অনিশ্চয়তা কাটেনি।

০৫:৫৪ পিএম, ৮ মে ২০২৬ শুক্রবার

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে থালাপাতির বাজিমাত

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে থালাপাতির বাজিমাত

তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ২০২৬-এ চমক দেখাচ্ছে দক্ষিণী সুপারস্টার থালাপাতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্টি কাজাগাম। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই দলটি সবচেয়ে বেশি আসনে এগিয়ে থেকে শক্ত অবস্থান তৈরি করেছে। এ সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসছেন অভিনেতা বিজয়। নির্বাচনের এ সাফল্যের পর চলচ্চিত্র জগতের বিভিন্ন তারকা সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। বলিউড অভিনেতা টাইগার শ্রফ এক্সে লিখেছেন, বিজয়কে অভিনন্দন। আপনার প্রতি মানুষের বিশ্বাস সত্যিই অনুপ্রেরণাদায়ক। নতুন অধ্যায়ের জন্য আরও শক্তি কামনা করছি।

০৪:৫৪ পিএম, ৪ মে ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement