Apan Desh | আপন দেশ

রণবীরে মুগ্ধ আনুশকা

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫৪, ৭ এপ্রিল ২০২৬

আপডেট: ১৯:৫৫, ৭ এপ্রিল ২০২৬

রণবীরে মুগ্ধ আনুশকা

বক্স অফিসে ঝড় তুলেছে আদিত্য ধরের সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ছে ছবিটি। বিশ্বজুড়ে ১৬২২ কোটি টাকার ব্যবসা করে ইতোমধ্যে ইতিহাসে জায়গা করে নিয়েছে এ সিক্যুয়েল।

এ সাফল্যের রেশ ছুঁয়েছে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকেও। সম্প্রতি স্বামী বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে ‘ধুরন্ধর টু’ উপভোগ করেন তিনি।

সিনেমা দেখার পর দীর্ঘ সময় ধরে এর প্রভাব কাটছিল না এ তারকা দম্পতির। বিশেষ করে সহ-অভিনেতা রণবীর সিংয়ের অভিনয়ে মুগ্ধ হন আনুশকা। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।

পরিচালক আদিত্য ধরের প্রশংসা করে আনুশকা বলেন, এত দীর্ঘ সময়ের একটি সিনেমা তৈরি করতে অসাধারণ নিষ্ঠা ও সাহস প্রয়োজন। তার মতে, ছবিটি শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের ধরে রাখতে সক্ষম এবং নির্মাণেও ছিল নিখুঁততা।

আরও পড়ুন <<>> জয়া আহসানের গ্ল্যামারে মুগ্ধ নেটিজেনরা

সিনেমার ‘হামজা’ চরিত্রে অভিনয় করা রণবীর সিংকে আলাদাভাবে প্রশংসা করেন তিনি। আনুশকা বলেন, সব অভিনেতাই ভালো করেছেন, তবে রণবীর এ ছবিতে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তার অভিনয় অসাধারণকেও ছাড়িয়ে গেছে।

উল্লেখ্য, ‘ব্যান্ড বাজা বরাত’ সিনেমার মাধ্যমে আনুশকা ও রণবীর সিংয়ের ক্যারিয়ার শুরু হয়। দীর্ঘদিন পর পুরনো সহকর্মীর এমন সাফল্যে আনুশকার প্রশংসা সামাজিক মাধ্যমে ইতিবাচক সাড়া ফেলেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ