Apan Desh | আপন দেশ

সে স্বপ্নে আমার রান্না খায়: পরীমণি

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৫, ১ জুন ২০২৪

সে স্বপ্নে আমার রান্না খায়: পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি। ‘গুণিন’ সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরী ও রাজ। ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন দুজন। এরপর তাদের কোলজুড়ে আসে ছেলে ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। গত বছরের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন এ তারকা দম্পতি।

সম্প্রতি পরী-রাজের মধ্যকার দৃশ্যপট পাল্টেছে। মাসখানেক ধরে পরীমণির বাসায় শরিফুল রাজের যাতায়াত হচ্ছে। এরপরই শোবিজ অঙ্গনে এ জুটিকে নানা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। 

শনিবার (১ জুন) পরী তার ফেসবুক আইডিতে এক পোস্টে বলেন, ‘যাকে আমার বাসার দারোয়ানই গেটে এলাও করবে না, সে স্বপ্নে আমার রান্না খায়।’ 

নির্মাতা শিমুল খান সেই পোস্টে কমেন্ট করেছেন, ‘কে খাইলো তোমার রান্না? (স্বপ্নে)।’ সেখানে পরী বলেন, ‘আছে এক টোকাই। তার বিয়ের নিউজ এর চাপ ঢাকলো আমাকে আর আমার ছেলেকে দিয়ে। কত বড় নিমকহারাম!।’

উল্লেখ্য, ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। তবে ‘রানা প্লাজা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো প্রণয়ধর্মী আরো ভালোবাসবো তোমায়, লোককাহিনী নির্ভর মহুয়া সুন্দরী, এবং অ্যাকশনধর্মী রক্ত।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ