Apan Desh | আপন দেশ

আরোহী বললেন, ‘বেঁচে আছি’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:০১, ১০ মার্চ ২০২৪

আরোহী বললেন, ‘বেঁচে আছি’

স্যোশাল মিডিয়ায় মৃত্যুর গুজব ছড়ানোয় বিরক্তি প্রকাশ করেছেন অভিনেত্রী ও টিকটক তারকা আরোহী মিম। তিনি জানান, তার মৃত্যুর যে খবর ছড়ানো হয়েছে তা ভুয়া।

শুক্রবার (৮ মার্চ) বেশ কয়েকটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওতে আরোহী মিম মারা গেছেন বলে দাবি করা হয়। ভিডিও’র ওপরে লেখা শুক্রবার (৮ মার্চ) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরোহী মিম।

এ বিষয়ে জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘আমি মারা যাইনি, বেঁচে আছি। ফেসবুকে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সবই ভুয়া ও গুজব।’
 
শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিম। তিনি বলেন, আমি ভুয়া নিউজগুলোর কারণে বিব্রত হচ্ছি। তবে কারা এসব ছড়াচ্ছে সে বিষয়ে কিছু জানেন না অভিনেত্রী।
 
মিম আরও বলেন, ভিডিওগুলোতে যে ছবি বা ক্লিপ ব্যবহার করা হয়েছে, সেগুলো আমার বিভিন্ন নাটকের দৃশ্য। যার বাস্তবের সাথে কোনো মিল নেই।
 
আরোহী মিম একজন মডেল, অভিনেত্রী ও টিকটক তারকা। ২০০৪ সালে জন্মগ্রহণ করেন তিনি। আরোহী মিম জনপ্রিয়তা পায় ইউটিউব চ্যানেলে তার শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও এবং টিকটিকে শর্ট ভিডিও বানিয়ে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ