Apan Desh | আপন দেশ

টিকটক

‘যারা টিকটক করবে তাদের নিয়ে আমি ভাবছি না’

‘যারা টিকটক করবে তাদের নিয়ে আমি ভাবছি না’

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, যারা লেখাপড়া করবে না, শুধু টিকটক করবে— তাদের নিয়ে আমি ভাবছি না। যারা পড়াশোনা করবে, আমাদের চিন্তা কেবল তাদের নিয়ে। শনিবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রাজশাহী শিক্ষা বোর্ড এ সভার আয়োজন করে। এহছানুল হক মিলন বলেন, ডিসিদের সন্তানরা ঢাকায় পড়াশোনা করবেন—এ নীতি এখন আর চলবে না। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে তাদের সন্তানদের স্থানীয় সরকারি স্কুলেই পড়াতে হবে।

০৬:২৫ পিএম, ১১ এপ্রিল ২০২৬ শনিবার

‘ফেসবুক-টিকটক থেকে টাকা কামানো আর ভিক্ষা এক সমান’

‘ফেসবুক-টিকটক থেকে টাকা কামানো আর ভিক্ষা এক সমান’

ফেসবুক, টিকটক থেকে টাকা কামানো আর ভিক্ষা করে টাকা কামানোয় কোনো তফাত নেই। এর মধ্যে আমি কোনও তফাত করতে পারিনা। এ মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেতা শাহেদ আলী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কনটেন্ট নির্মাণের প্রবণতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে এ মন্তব্য করেন তিনি। শাহেদ আলীর বলেন, অভিনয়শিল্পীর কাজ হলো চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা পাওয়া, সোশ্যাল মিডিয়ায় ‘লাইভ’ বা ‘রিলস’ বানিয়ে টাকা কামানো নয়। কদিন আগে মুক্তি পেয়েছে শাহেদ আলী অভিনীত চলচ্চিত্র ‘ফেরেশতে’। এর আগে সমকালের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সম্প্রতি আরও একটি নতুন সিনেমায় অভিনয় করেছেন তিনি। মঞ্চনাটকে দীর্ঘদিনের অভিজ্ঞ এ অভিনেতা সর্বশেষ অভিনয় করেছেন প্রাচ্যনাটের জনপ্রিয় নাটক ‘আগুনযাত্রা’-তে।

০৫:১২ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement