পপসম্রাট আজম খানের ৭৪তম জন্মবার্ষিকী আজ। একাধারে তিনি ছিলেন বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী এবং বীর মুক্তিযোদ্ধা। বাংলাদেশের পপ ব্যান্ডের গুরু মানা হয় তাকে।
বাংলাদেশের রক গানের জনক আজম খান ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুর সরকারি কলোনির ১০ নম্বর কোয়ার্টারে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে একজন সক্রিয় মুক্তিযোদ্ধা হিসেবে ঢাকায় কয়েকটি গেরিলা অভিযানে অংশ নেন আজম খান।
দেশ স্বাধীনের পর ১৯৭১ সালের পর 'উচ্চারণ' নামে একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেন; যা নতুন জন্ম নেয়া বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলেছিল।
আরও পড়ুন <> বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন নেহা কক্কর
১৯৭৪ সালে আজম খান বাংলাদেশ টেলিভিশনে একটি অনুষ্ঠানে ‘রেললাইনের ঐ বস্তিতে' গানটি গেয়ে হৈচৈ ফেলে দেন। এরপর একে একে ‘ওরে সালেকা ওরে মালেকা’, ‘আলাল ও দুলাল’, ‘অভিমানী’, ‘আসি আসি বলে’ গানগুলো তাকে জনপ্রিয়তা এনে দেয়।
আজম খান দীর্ঘদিন দুরারোগ্য ক্যানসার ব্যাধির সঙ্গে লড়াই করে ২০১১ সালের ৫ জুন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরণোত্তর একুশে পদক পেয়েছেন এ মহান শিল্পী।
আপন দেশ/এমআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































