Apan Desh | আপন দেশ

ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:০০, ৭ ফেব্রুয়ারি ২০২৪

ভালোবাসা দিবসে পরী মনির ‘বুকিং’

ছবি: সংগৃহীত

নতুন কাজ নিয়ে ফিরছেন পরী মনি। এবারের ভালোবাসা দিবসে দেখা যাবে তাকে। ইতোমধ্যে ওয়েব ফিল্মের একটি পোস্টারও প্রকাশ হয়েছে। রাজধানীর ৩০০ ফিটে শুটিং হয়েছে সিনেমাটির। মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে ফিল্মটির পোস্টার শেয়ার করে খবরটি নিজেই জানিয়েছেন পরীমণি।

গত বছরের শেষ ও নতুন বছরের শুরুই হয়েছে ‘বুকিং’-এর শুটিং দিয়ে। পরীর বিপরীতে অভিনয় করেছেন এ বি এম সুমন। ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘লাভ স্টোরিজ’ নামে কয়েকটি গল্প নিয়ে নৃ-তত্ত্ব চলচ্চিত্র নির্মাণ করছে বঙ্গ।

তার মধ্যে একটি নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের ‘বুকিং’। এ ওয়েব ফিল্মে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন পরীমনি ও সুমন। এটি ভালোবাসা দিবসে মুক্তি পাবে বঙ্গ অ্যাপে।

আরও পড়ুন>> টালিউডে পা রাখছেন তানজিন তিশা

‘বুকিং’ সম্পর্কে পরী মনি বলেন, ‘বুকিং’-এর গল্প খুব সুন্দর। নানা চমক রয়েছে। তাছাড়া আরিয়ান আমার বেশ পছন্দের নির্মাতা। এতে প্রথমবার এ বি এম সুমনের সঙ্গে কাজ করেছি। সব মিলিয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে। পাশাপাশি নতুন বছরে এমন একটি কাজের মধ্য দিয়ে শুরু করছি বলে বেশ ভালো লাগছে।

পরিমনির ‘বুকিং’

নির্মাতা আরিয়ান গণমাধ্যমকে জানান, মিষ্টি একটি প্রেমের গল্প ‘বুকিং’। পরী মনি ও সুমনকে একটু আলাদাভাবে দেখানোর চেষ্টা করেছেন তিনি। সুন্দর একটি গানও আছে। সব মিলিয়ে ৩০ মিনিটের একটা ‘ফিল গুড’ প্রেমের গল্প এটি।

গত বছর ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ করেছেন পরী মনি। সরকারি অনুদানের সিনেমাটি পরিচালনায় আছেন রেজা ঘটক। এর বাইরে সামনে টিএম ফিল্মসের ‘খেলা হবে’ নামের আরো একটি সিনেমায় দেখা যাবে এ নায়িকাকে। সেটি নিয়েও রয়েছে পরী মনির ব্যস্ততা।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজডুবি, নিহত ৮০ পরিবারসহ নিজের ব্যাংক হিসাবের তথ্য জানালেন আসিফ মাহমুদ ‘ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান’ ইবিতে কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত অন্ধকারে কোনও চুক্তি হয়নি: পররাষ্ট্রমন্ত্রী দুই উপদেষ্টাসহ আট প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর শামা ওবায়েদের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ঈদযাত্রায় ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ছয় দফা বেড়ে অবশেষে কমলো স্বর্ণের দাম বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে মাথা ব্যাথানেই ট্রাম্পের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে সহস্রাধিক বেসামরিক নাগরিক নিহত খামেনি পুত্র মোজতবা ইরানের নতুন নেতা নির্বাচিত