Apan Desh | আপন দেশ

ইধিকা এবার রাজের সঙ্গে ...

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩৪, ২৩ অক্টোবর ২০২৩

ইধিকা এবার রাজের সঙ্গে ...

শাকিব খানকে নিয়ে ‘কবি’ শিরোনামে একটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা হাসিবুর রেজা কল্লোল। এই ছবির গল্প শুনে সিনেমাটি নিজেই প্রযোজনা করতে চেয়েছিলেন শাকিব। কিন্তু কয়েক বছরেও তা আর হয়নি। 

পুরো সিনেমা থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। সূত্রের খবর, শাকিব খানের জায়গায় অভিনেতা শরিফুল রাজকে এই সিনেমার জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে।

চলতি মাসে পরিচালকের সঙ্গে কলকাতাও যাচ্ছেন নায়ক। ছবিতে রাজের সঙ্গে জুটি বাঁধবেন ‘প্রিয়তমা’ খ্যাত ইধিকা পাল। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র খবরটি নিশ্চিত করেছে। তবে পরিচালক, নায়ক এখনই এই বিষয়ে মন্তব্য করতে রাজি নন। প্রাথমিকভাবে কথা পাকাপাকি। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে সিনেমাটির পরিচালক কল্লোল কলকাতায় গিয়ে অফিসিয়ালি চুক্তি করবেন ইধিকার সঙ্গে।

এ বিষয়ে রাজ জানালেন, কাগজ-কলমে কোনো কিছু চূড়ান্ত না হলে তা সম্পর্কে আমার বলাটা উচিত না। কাজ শুরু হলে তো অবশ্যই জানতে পারবেন। কত কিছুরই তো কন্ট্রাক্ট হয়। কাজ শুরু আর হয় কয়টির? তাই আমি অফিসিয়ালি কিছু জানাতে চাই না। তবে ইধিকা পাল ভালো অভিনেত্রী। তার সঙ্গে কাজ করলে নিশ্চয়ই ভালো কিছু হবে।

শরিফুল রাজ সবশেষ কাজ করেছেন চিত্রনায়িকা বুবলীর সঙ্গে ‘দেয়ালের দেশ’ সিনেমায়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ