Apan Desh | আপন দেশ

নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ

ইবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪৭, ১৭ আগস্ট ২০২৬

নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ

ছবি: আপন দেশ

সারাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এসময় ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রশাসন ভবনে মহড়া দেয় তারা।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা৷ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়।

মিছিলে শাখা ছাত্রদলের আহবায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামসহ আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন।  

আরও পড়ুন<<>>শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বোর্ড

এসময় ছাত্রদলের নেতাকর্মীরা জিয়ার সৈনিক, এক হও দেশ গড়ো; বিচার বিচার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই; ভারত যদি বন্ধু হউ, হাসিনা কে ফেরত দাও; একশান একশান, ডাইরেক্ট একশান; আওয়ামী লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট একশান; ছাত্রলীগের বিরুদ্ধে, ডাইরেক্ট একশান; ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ; নিরাপদ ক্যাম্পাস, ছাত্রদলের অঙ্গীকার ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল শেষে শাখা ছাত্রদলের আহবায়ক মো. মাসুদ রুমি মিথুন বলেন, যেসব ফ্যাসিস্ট শিক্ষক দেশে এখনো অপতৎপরতা চালাচ্ছে তাদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে এবং চাকরিচ্যুত করতে হবে। আজকের এ সমাবেশ থেকে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, এসকল ফ্যাসিস্ট শিক্ষক এবং নিষিদ্ধ ছাত্রলীগের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না, হবে না, হবে না। একই সঙ্গে এ দেশেও এদের ঠাঁই হবে না।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement