Apan Desh | আপন দেশ

দেশের পতাকা হাতে নয়াদিল্লির আন্তর্জাতিক সম্মেলনে বাকৃবির ৫ শিক্ষার্থী

বাকৃবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:১৬, ১১ আগস্ট ২০২৬

দেশের পতাকা হাতে নয়াদিল্লির আন্তর্জাতিক সম্মেলনে বাকৃবির ৫ শিক্ষার্থী

ছবি : আপন দেশ

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি অব অ্যাপ্লাইড অ্যাথোলজি (আইএসএই) আয়োজিত ৫৯তম ইন্টারন্যাশনাল কনফারেন্স।

এতে অংশ নিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের অ্যানিমেল ওয়েলফেয়ার ল্যাবের ৫ শিক্ষার্থী।  

মঙ্গলবার (১১ আগস্ট) ভারতের নয়াদিল্লি থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থী ডা. আশিকুর রহমান কৌশিক বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্মেলনটি ১০ আগস্ট শুরু হয়ে চলবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত। এসময়ে অনুষ্ঠিত সম্মেলনে তারা প্রাণিকল্যাণ (অ্যানিমেল ওয়েলফেয়ার) বিষয়ে পৃথক পাঁচটি গবেষণাপত্র উপস্থাপন করবেন।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন, ডা. সোলেমা আক্তার শান্তা, ডা. সিয়াম আহমেদ, ডা. আশিকুর রহমান কৌশিক, ডা. তাসনিম বিনতে হাসান এবং ডা. তাজিন খন্দকার। 

দলটির নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক এবং অ্যানিমল ওয়েলফেয়ার ল্যাবের প্রধান অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম। তিনি গবেষণাপত্রগুলোর করেসপন্ডিং অথর হিসেবেও দায়িত্ব পালন করেন।

সম্মেলনে অংশগ্রহণের জন্য দলটির সদস্যরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে রেজিস্ট্রেশন ফি ও ট্রাভেল গ্র্যান্ট অর্জন করেন। সংশ্লিষ্টরা এটিকে তাদের গবেষণার আন্তর্জাতিক স্বীকৃতি ও সক্ষমতার গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে দেখছেন।

অংশগ্রহণকারী শিক্ষার্থী ডা. আশিকুর রহমান কৌশিক বলেন, আন্তর্জাতিক পর্যায়ের এ সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ আমার জন্য অত্যন্ত গৌরবের। বিশ্বের প্রায় ৪০টি দেশ থেকে ১২৩ জন আন্তর্জাতিক প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেছেন। এত বড় পরিসরের একটি বৈশ্বিক আয়োজনে বাংলাদেশ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে পেরে আমি বিশেষভাবে গর্বিত। 

তিনি বলেন, সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্তের গবেষকদের কাজ, প্রাণিকল্যাণের আধুনিক ধারণা, প্রযুক্তিগত অগ্রগতি ও গবেষণার নতুন দিকগুলো সম্পর্কে জানার সুযোগ হয়েছে। এ অভিজ্ঞতা আমার গবেষণার জ্ঞান ও দৃষ্টিভঙ্গিকে আরও বিস্তৃত করবে এবং ভবিষ্যতে প্রাণিকল্যাণ বিষয়ে আন্তর্জাতিক মানের গবেষণায় কাজ করার ক্ষেত্রে আমাকে অনুপ্রাণিত করবে।

আরও পড়ুন : টাঙ্গাইলে ৬ প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি

বিশ্বব্যাপী প্রাণিকল্যাণ বিষয়ক গবেষক, শিক্ষক ও পেশাজীবীদের অন্যতম বৃহৎ এ সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপনে অংশ নেয়ার মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও দৃশ্যমান হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়