Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে ৬ প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি

প্রকাশিত: ১৫:০১, ১১ আগস্ট ২০২৬

টাঙ্গাইলে ৬ প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি

ছবি : আপন দেশ

টাঙ্গাইলের ১২টি উপজেলা থেকে এসএসসি, দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালে ২ হাজার ১৭৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

৪৯৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৫০টি মাদ্রাসা থেকে ৪৬ হাজার ৪৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছেন ২৭ হাজার ৪৭৬ জন। 

এরমধ্যে ৬টি শিক্ষ প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাশ করেননি। টাঙ্গাইলে গড় পাশের হার ৫৯ দশমিক ০৬ ভাগ।

টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

যেসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজনও পাশ করেনি, সে প্রতিষ্ঠানগুলো হলো, ভূঞাপুর উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় ও বিএম দাখিল মাদ্রাসা, নাগরপুর উপজেলার সলিমাবাদ আনোয়ার খান মডেল উচ্চ বিদ্যালয় ও আগদিঘুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, মির্জাপুরের তরফপুর বহুমুখী দাখিল মাদ্রাসা ও ঘাটাইলের মনতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা।

জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, এসএসসি পরীক্ষায় ৩৫ হাজার ৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে এক হাজার ৯৯৫ জন জিপিএ-৫-সহ ২১ হাজার ৫০৮ জন পাশ করেছেন। পাশের হার শতকরা ৬১ দশমিক ৩৮ ভাগ। এসএসসি ভোকেশনাল থেকে চার হাজার ৬৮৫ জন অংশ নিয়ে ৮১ জন জিপিএ-৫-সহ ২ হাজার ৪২৮ জন পাশ করেছে।

তাদের পাশের হার শতকরা ৫১ দশমিক ৮২ ভাগ। দাখিল পরীক্ষায় ৬ হাজার ৬৬৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে একশ জন জিপিএ-৫-সহ তিন হাজার ৫২২ জন পাশ করেছেন। তাদের পাশের হার ৫২ দশমিক ৮৩ ভাগ। দাখিল ভোকেশনালে ৬৩ জন পরীক্ষায় অংশ নিয়ে ১৮ জন পাশ করেছেন। তাদের মধ্যে কেউ জিপিএ-৫ পাননি। তাদের পাশের হার ২৮ দশমিক ৫৭ ভাগ।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছা. লায়লা আঞ্জুমান বানু বলেন, এবারে এসএসসি, দাখিল এবং ভোকেশনাল পরীক্ষার ফলাফল মোটামুটি ভালোই হয়েছে। তবে ছয়টি প্রতিষ্ঠানের কেউ পাশ না করাটা দুঃখজনক। ওই প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের ছাত্রদের পড়ালেখার প্রতি আরও যত্নশীল হতে হবে। যাতে করে শিক্ষার্থী মনোযোগি হয়ে ভালোভাবে লেখাপড়া করে আগামীতে সুন্দর ফলাফল করতে পারে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়