Apan Desh | আপন দেশ

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগ অক্টোবরে শুরু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:০৯, ১ আগস্ট ২০২৬

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগ অক্টোবরে শুরু

ফাইল ছবি, আপন দেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান অক্টোবর মাসে শুরু হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক নিয়োগ-সংক্রান্ত এক জরুরি ভার্চুয়াল সভায় শনিবার (০১ আগস্ট) সন্ধ্যায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রাথমিকের জন্য সুপারিশ করা ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তদন্ত ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতায় এ কাজে বিলম্ব হয়েছে। আশা করি, ৩০ অক্টোবরের মধ্যে তাদের যোগদান প্রক্রিয়া শুরু হবে। 

আরও পড়ুন<<>>দেশকে মেধা সম্পদের ভাণ্ডার করতে হবে: ইবিতে শিক্ষামন্ত্রী

এদিকে, যোগদান ও পদায়নের দাবিতে রোববার (০২ আগস্ট) থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার সহকারী শিক্ষক। রোববার বেলা ১১টা থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি করার কথা রয়েছে তাদের।

এরই মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেয়া হয়েছে। তবে এ ঘোষণার পর সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা কর্মসূচি স্থগিত করবেন কি না, তা এখনো নিশ্চিত করেননি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়