Apan Desh | আপন দেশ

নবীনদের আগমনে মুখরিত ইবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৫:০৫, ১৬ জুলাই ২০২৬

নবীনদের আগমনে মুখরিত ইবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ

ছবি: আপন দেশ

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের চতুর্থ তলায় আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল, কলম, ক্রেস, চাবির রিং ও মগ দিয়ে বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি ড. সঞ্জয় কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া। 

এছাড়াও অধ্যাপক ড. সুতাপ কুমার ঘোষ, অধ্যাপক ড. আব্দুল হালিম, অধ্যাপক ড. রুহুল আমিন, সহকারী অধ্যাপক মিথুন বৈরাগী, প্রভাষক ফিরোজ খানসহ বিভাগের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে সভাপতি ড. সঞ্জয় কুমার সরকার বলেন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে তোমাদের স্বাগত জানাই। তোমরা নিয়মিত ক্লাস, পরীক্ষা ও সুন্দর একাডেমিক পরিবেশ পাবে। তবে দায়িত্বশীলতার সঙ্গে শৃঙ্খলা মেনে চলতে হবে এবং শিক্ষকদের সম্মান করতে হবে।

আরও পড়ুন<<>>জুলাই শহীদ দিবস উপলক্ষে রাবিতে সেমিনার 

তিনি আরও বলেন, আমাদের ক্যাম্পাসে র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রয়েছে। কোনো ধরনের সমস্যা হলে দ্বিধাহীনভাবে বিভাগকে জানাবে। বাবা-মায়ের স্বপ্ন পূরণে পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেদের যোগ্য করে তুলতে হবে। নতুন পরিবেশে যেকোনো প্রয়োজনে বিভাগের সিনিয়র শিক্ষার্থীদের সহযোগিতা নিতে পারো।

ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া বলেন, আজ থেকে তোমাদের জীবনে জ্ঞান অর্জন, নতুন কিছু শেখা, আত্মউন্নয়ন এবং মানবকল্যাণে নিজেকে নিবেদিত করার এক নতুন অধ্যায়ের সূচনা হলো। বিশ্ববিদ্যালয় জীবন শুধু একটি ডিগ্রি বা সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। সনদ কেবল একটি কাগজ; এর প্রকৃত মূল্য নির্ভর করে তোমাদের চরিত্র, জ্ঞান, দক্ষতা ও মানবিক গুণাবলির ওপর। তাই নিজেদের দায়িত্বশীল নাগরিক ও নৈতিক নেতৃত্বের উপযোগী হিসেবে গড়ে তুলতে হবে। মনে রেখো, নৈতিকতা ও মূল্যবোধ ছাড়া কেউ প্রকৃত অর্থে ভালো মানুষ হতে পারে না। এখানে অর্জিত শিক্ষা যেন তোমাদের একাডেমিক উৎকর্ষের পাশাপাশি নৈতিক ও মানবিক বিকাশেও অনুপ্রাণিত করে।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch