Apan Desh | আপন দেশ

দেওয়ানগঞ্জে পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ দুই পরীক্ষার্থী বহিষ্কার

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৭, ২ জুলাই ২০২৬

দেওয়ানগঞ্জে পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ দুই পরীক্ষার্থী বহিষ্কার

ছবি: আপন দেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখার দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলার হাতীভাঙ্গা আফরোজা বেগম উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং হাতীভাঙ্গা মোফাজ্জল মিয়া মেমোরিয়াল কলেজ কেন্দ্রে বৃহস্পতিবার (০২ জুলাই) এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র। তিনি জানান, বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার প্রথম দিনের বাংলা প্রথমপত্র পরীক্ষা চলাকালে হাতীভাঙ্গা আফরোজা বেগম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সোলেমান মিয়া এবং হাতীভাঙ্গা মোফাজ্জল মিয়া মেমোরিয়াল কলেজ কেন্দ্রে হৃদয় নামে দুই পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে হলে প্রবেশ করেন। 

আরও পড়ুন<<>>কুড়িগ্রামে ‘নজরুল বর্ষ’ যাত্রা শুরু

কেন্দ্র দুটির দায়িত্বে থাকা ট্যাগ অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী মাজেদুর রহমান সিসিটিভি পর্যবেক্ষণের মাধ্যমে বিষয়টি শনাক্ত করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের নির্দেশে পরীক্ষার বিধিমালা অনুযায়ী ওই দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, পরীক্ষার হলে কোনো ধরনের নকল বা অনিয়ম বরদাশত করা হবে না। প্রতিদিনই বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ তদারকি অব্যাহত থাকবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়