Apan Desh | আপন দেশ

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম চ্যাম্পিয়নদের সম্মাননা দিলেন বাকৃবি ভিসি

বাকৃবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:২৭, ২৫ জুন ২০২৬

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম চ্যাম্পিয়নদের সম্মাননা দিলেন বাকৃবি ভিসি

ছবি: আপন দেশ

বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা। এতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রদের দল চ্যাম্পিয়ন হয়। চাম্পিয়ন দলকে উষ্ণ সংবর্ধনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় ভিসি সচিবালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় ভাইস-চ্যান্সেলর চ্যাম্পিয়ন দলকে ফুলেল শুভেচ্ছা জানান। 

অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, তোমরা যারা বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরব বয়ে এনেছ, তোমাদের আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। 

আরও পড়ুন<<>>আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাকৃবি

তিনি এ সাফল্যের পেছনে অবদান রাখা সংশ্লিষ্ট কমিটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ, কোচ এবং দলনেতাসহ সকল টিম সদস্যদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তাদের দিকনির্দেশনা, উৎসাহ ও নিরলস প্রচেষ্টার ফলেই এ গৌরব অর্জিত হয়েছে।

ভাইস-চ্যান্সেলর আরও বলেন, এ অর্জন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। ভবিষ্যতেও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জনের লক্ষ্যে সবাইকে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে ছাত্র বিষয়ক উপদেষ্টা, রেজিস্ট্রার, ক্রীড়া প্রতিযোগিতা সংশ্লিষ্ট কমিটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ, ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালকসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়