ছবি: আপন দেশ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ ছুটি ঘোষণা করা হয়েছে। রমজান ও পবিত্র ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিবসকে সামনে রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে ছুটি কার্যকর হবে বলে জানানো হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শব-ই-ক্বদর, (১৭ মার্চ), জুমাতুল-বিদা (২০ মার্চ), ঈদ-উল ফিতর (২১ মার্চ), স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি থাকবে। পাশাপাশি ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার হওয়ায় ২৯ মার্চ রোববার থেকে ক্লাস শুরু হবে।
আরও পড়ুন <<>>ব্রাইস বেবিস কিন্ডার গার্ডেন স্কুলে বসন্ত বরণ-পিঠা উৎসব
এর সঙ্গে ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটিও যুক্ত হচ্ছে। ফলে টানা ছুটির পর আগামী ২৯ মার্চ, রোববার থেকে আবার শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































