Apan Desh | আপন দেশ

রমজানে বাজার নিয়ন্ত্রণে ইশরাক হোসেনের যুদ্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:২৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে বাজার নিয়ন্ত্রণে ইশরাক হোসেনের যুদ্ধ ঘোষণা

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তার প্রথম কার্যদিবসে আসন্ন রমজান মাসকে সামনে রেখে মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে প্রতিমন্ত্রী বলেন, রমজান মাসে খাদ্যদ্রব্য, ভোজ্যতেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি দেশের বড় আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর নাম উল্লেখ করে মজুতদার ও পাইকারি ব্যবসায়ীদের উদ্দেশে হুঁশিয়ারি দেন। তিনি জানিয়েছেন, তার নির্বাচিত সংসদীয় আসন থেকে এ কার্যক্রম শুরু হবে এবং প্রয়োজনে তা সারা দেশে বিস্তৃত করা হবে।

আরও পড়ুন <<>>দেশের স্বার্থ পাই পাই করে বুঝে নেব: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, কোনও বড় নেতা, মন্ত্রী বা সরকারি কর্মকর্তা কেউই ক্ষমতার অপব্যবহার করে রেহাই পাবেন না। সব মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। নিম্ন আয়ের মানুষ যদি ন্যায্যমূল্যে খাদ্যপণ্য কিনে ঠিকমতো খেতে না পারে, তবে মজুতদারদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে। সাধারণ মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার জন্য ইশরাক হোসেন দৃঢ়প্রতিজ্ঞ এবং তার ঘোষিত অবস্থান বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের