Apan Desh | আপন দেশ

ডাকসু নির্বাচন বর্জন করলেন ভিপি প্রার্থী তাহমিনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৪, ৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৬:০৬, ৯ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচন বর্জন করলেন ভিপি প্রার্থী তাহমিনা

গুরুতর অনিয়ম ও ভোট জালিয়াতির অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বর্জন ও বয়কট করেছেন ভিপি প্রার্থী তাহমিনা আক্তার (ব্যালট নংম্বর ১০।

তিনি ইনসানিয়াত বিপ্লব হিউম্যানিটি রেভলিউশন স্টুডেন্ট ফ্রন্টের ভিপি প্রার্থী। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন তাহমিনা।

আরওপড়ুন<<>>‘শিবিরের ভাষায় কথা বলছেন ঢাবির কিছু শিক্ষক’

তিনি জানান, আগে থেকে শিবির প্রার্থীর পক্ষে পূরণ করা ব্যালট দিয়ে এবং বিভিন্ন কৌশলে জালিয়াতি করে শিবির প্রার্থীকে জিতিয়ে দেয়ার জন্য প্রহসণের ভোট গ্রহণ হচ্ছে। তাই আমি তাহমিনা আক্তার (ব্যালট নম্বর ১০) ইনসানিয়াত বিপ্লব হিউম্যানিটি রেভলিউশন স্টুডেন্ট ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার পক্ষ থেকে ভিপি পদে প্রার্থীতা থেকে নিজেকে প্রত্যাহার করে এ ভূয়া নির্বাচন বর্জন ও বয়কট করলাম।

শিবিরের প্রতি পক্ষপাতদুষ্ট ভিসি ও নির্বাচন সংশ্লিষ্ট সবার ওপর অনাস্থা জ্ঞাপন করে তাদের পদত্যাগ দাবি করছি। পাশাপাশি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু