Apan Desh | আপন দেশ

‘শিবিরের ভাষায় কথা বলছেন ঢাবির কিছু শিক্ষক’

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৩:৫১, ৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৩:৫২, ৯ সেপ্টেম্বর ২০২৫

‘শিবিরের ভাষায় কথা বলছেন ঢাবির কিছু শিক্ষক’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের মিথ্যা অভিযোগ করছেন। কিছু শিক্ষকরা শিবিরের প্রার্থীদের পক্ষে কাজ করছেন। শিবিরের মতো কথা বলছেন। এ মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্রের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আরও পড়ুন>>>নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল

নাছির উদ্দীন নাছির বলেন, আচরণবিধি মেনে আমরা ভোটকেন্দ্র থেকে ১০০ মিটার দূরে ছাত্রদলের বুথ বসিয়েছি। কিন্তু আমরা দেখছি শিবিরের কর্মীরা ভোটকেন্দ্রের কাছেই তাদের প্রচার চালাচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চুপ রয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সুষ্ঠু ভোটের ব্যবস্থা করুন।  

আজ সকাল ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু