Apan Desh | আপন দেশ

দ্বিতীয় দিনের মতো বাকৃবি শিক্ষার্থীদের আন্দোলন, ট্রেন চলাচল বন্ধ

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৩, ২ সেপ্টেম্বর ২০২৫

দ্বিতীয় দিনের মতো বাকৃবি শিক্ষার্থীদের আন্দোলন, ট্রেন চলাচল বন্ধ

ছবি: আপন দেশ

হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে দ্বিতীয় দিনের মতো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা।

এর আগে, কম্বাইন্ড ডিগ্রির দাবিতে রোববার (৩১ আগস্ট) ভিসিসহ অ্যাকাডেমিক কাউন্সিলের প্রায় ২২৭ শিক্ষককে ক্যাম্পাসের জয়নুল আবেদিন মিলনায়তনে অবরুদ্ধ  করে রাখে শিক্ষার্থীরা।

আরওপড়ুন<<>>ডাকসু নির্বাচন: রিটকারীকে গণধর্ষণের হুমকি!

একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিসোটা নিয়ে একপক্ষ হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। তবে হামলাকারীদের পরিচয় এখনও চিহ্নিত করা যায়নি।

উদ্ভুত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোববার রাতেই অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে সোমবার (০১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে সকল ছাত্র-ছাত্রীকে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।

তবে ওই নির্দেশ প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

হামে আরও ১০ শিশুর মৃত্যু এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজ হরমুজ দিয়ে চললে অবশ্যই টোল দিতে হবে: ইরান সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয় : প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ শুরু অনুপ্রবেশকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি মোদির হ্রদের জলে ভাসলো বিজুর ফুল বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে : ইসমাইল বাঘাই শাহ আমানতে ২ দিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী’ শর্ত মানেনি ইরান ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদফতরের