Apan Desh | আপন দেশ

রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ‘আর্গুমেন্ট কম্পিটিশন’

রাবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৩:২৯, ১৫ মে ২০২৫

রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ‘আর্গুমেন্ট কম্পিটিশন’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ‘আর্গুমেন্ট কম্পিটিশন’ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম স্থান অধিকার করেন রেদওয়ান ভুইয়া। দ্বিতীয় স্থান উজ্জ্বল হোসেন সাগর ও তৃতীয় রাইয়ান বিনতে হাবিব। প্রতিযোগিতায় ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কারণ নিয়ে নিজেদের যুক্তি উপস্থাপন করেন শিক্ষার্থীরা। 

বুধবার (১৪ মে) এ ‘আর্গুমেন্ট কম্পিটিশন’ এর আয়োজন করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। ক্লাবটির সভাপতি ইসতিয়াক আহমদ অর্চি বলেন, আমার মনে হয়েছে যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা সত্যিকার অর্থেই কতটা অসাধারণ। তাদের ইংরেজি বলার দক্ষতা, ভাষা শৈলী এবং আত্মবিশ্বাস আমি বা আমার মত অনেকেরই প্রত্যাশাকেও ছাড়িয়ে যাবে। প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে আমি চাই, আমাদের এ ক্লাব যেন সকলের সম্মিলিত প্রয়াসে আরো অনেক দূর এগিয়ে যায়। সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই এবং সকলের জন্য রইল অনেক শুভকামনা।

সাধারণ সম্পাদক রেহেনুমা নাফিয়া বলে, এ ক্লাবের সেক্রেটারি হিসেবে আমি চাই আমাদের প্রতিটি সেশন আরও ফলপ্রসূ এবং আরও অংশগ্রহণমূলক হোক। শুধু নিয়মিত সদস্য নয়, নতুনরাও যেন সাহস করে অংশ নিতে পারে, সে পরিবেশ তৈরি করা জরুরি ।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. মো. শরিফুল ইসলাম বলেন, হাজার মাইলের গন্তব্য এক পায়ের মাধ্যমেই শুরু হয়। এটি আমাদের ক্লাবের প্রথম প্রতিযোগিতা, এখানে সবাই সবার থেকে অনেক কিছু শিখেছে। আমিও আমার ছাত্র ছাত্রী দের থেকে অনেক কিছু শিখেছি। যেভাবে তোমার বলেছো, বুঝেছ, বিশ্লেষণ করেছ, এটি সত্যিই অবিশ্বাস্য। আমাদের সবারই প্রতিভা রয়েছে যার প্রতিফলন দরকার। এরকম ইভেন্ট হতে থাকা উচিৎ। আমি সবসময়ই বলি তুমি সবসময়ই তোমার চেয়ে শ্রেষ্ঠ। এটা মনে রেখ। তাই তোমাদের জন্য বলছি, এখনো অনেকটা পথ বাকি। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement