Apan Desh | আপন দেশ

রাবির ’বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাশের হার ২০.২৩ শতাংশ

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৭, ১৭ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:১৯, ১৭ এপ্রিল ২০২৫

রাবির ’বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাশের হার ২০.২৩ শতাংশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় 'বি' ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ৬টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট 'বি' ইউনিটের অন্তর্ভুক্ত।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার।

এতে বলা হয়,  ভর্তি সংক্রান্ত রাবি ওয়েবসাইটে https://application.ru.ac.bd/ লগ ইন করে ভর্তিচ্ছুরা নিজ নিজ ফলাফল দেখতে পারবে। এজন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম ও পাশের বছর প্রয়োজন হবে। প্রকাশিত ফলাফলে কোনো ভুলত্রুটি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে।

আরওপড়ুন<<>>ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে প্রত্যাহার 

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বি' ইউনিটে সর্বমোট পরীক্ষার্থী ছিল ৪২ হাজার ৪৩৩ জন। এর মধ্যে বাণিজ্য গ্রুপের ১৭ হাজার ৬৮৪ জনের মধ্যে ৬ হাজার ২১৮ জন (৩৫.১৬%) এবং অ-বাণিজ্য গ্রুপে ১৭ হাজার ৪০৩ জনের মধ্যে ৯৫০ (৫.৪৬%) জন উত্তীর্ণ হয়। অ-বাণিজ্য গ্রুপে বিজ্ঞান শাখায় ৬১৮ ও মানবিক শাখায় ৩৩২ জন উত্তীর্ণ হয়েছে। উভয় গ্রুপ মিলিয়ে গড় পাশের হার ২০.৪৩%। 

পরীক্ষার্থীর প্রাপ্ত সর্বোচ্চ নম্বর বাণিজ্য গ্রুপে ৭৭.৫০ ও অ-বাণিজ্য গ্রুপে ৬০.২৫। এ ইউনিটে মোট আসন সংখ্যা ৫৫৯ (বাণিজ্য গ্রুপ ৩৬৭, অ-বাণিজ্য গ্রুপে বিজ্ঞান শাখায় ১৬৬ ও মানবিক শাখায় ২৬)। 

উল্লেখ্য, উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইট https://admission.ru.ac.bd/ ও বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেইজ University of Rajshahi থেকে দেখা যাবে।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আশুলিয়ায় পোশাক কারখানার আগুনে নিহত ৭ জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা পুলিশ হেফাজতে গাজী নজরুলসহ প্রথম স্ত্রী কমলাপুর স্টেশনে ট্রেনে আগুন সংবিধান সংশোধনের খসড়া প্রস্তুতের সিদ্ধান্ত গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সোমবার, সঙ্গী ৩৫ জন আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: এসপি শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর ভারত সীমান্তে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ ককটেল বিস্ফোরণে নিষিদ্ধ আ.লীগ জড়িত: ডিএমপি সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: গোলাম পরওয়ার মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
City Touch