Apan Desh | আপন দেশ

রাবির ভিজিটিং প্রফেসর হলেন ইরানের সাদেঘি

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৫০, ৬ জানুয়ারি ২০২৫

রাবির ভিজিটিং প্রফেসর হলেন ইরানের সাদেঘি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে ভিজিটিং প্রফেসর হিসেবে যোগদান করেছেন ইরানের প্রফেসর ড. এসমায়েল সাদেঘি। রোববার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী এক বছরের জন্য ইরানের এ অধ্যাপককে নিয়োগ দেয়া হয়েছে।

যোগদানের পর তিনি রাবি উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। মতবিনিময়কালে রাবিতে ফারসি ভাষা ও সাহিত্য বিষয়ে পাঠদান ও গবেষণার উন্নয়নে পরিকল্পনার কথা জানান। মতবিনিময় শেষে উপাচার্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করে একটি স্মারক উপহার দেন।

এ সময় অন্যদের মধ্যে জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতিসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর তিনি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ