Apan Desh | আপন দেশ

সরকারের কাছে ৫ দাবি বুয়েট শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১০, ২১ ডিসেম্বর ২০২৪

সরকারের কাছে ৫ দাবি বুয়েট শিক্ষার্থীদের

প্রাইভেট কারের ধাক্কায় সহপাঠী নিহতের ঘটনায় প্রতিবাদমুখর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তিসহ সরকারের কাছে পাঁচ দফা দাবি জানিয়েছেন তারা।

শনিবার (২১ ডিসেম্বর) স্লোগান-মিছিলে প্রতিবাদ করেন বুয়েট শিক্ষার্থীরা। ‘আর নয় প্রাণহানি, সড়ক হতে হবে নিরাপদ’, এ দাবি উঠছে শিক্ষার্থীদের সোচ্চার কণ্ঠে।

বুয়েটের শহীদ মিনারের সামনে বিক্ষোভ মিছিলের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, নানা উপায়ে ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে, যা তাদের শঙ্কিত করছে।

শিক্ষার্থীরা বলেন, বিষয়টি সুস্পষ্ট যে এটি কোনো দুর্ঘটনা নয়। বরং চালক নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে আমাদের একজন সহপাঠীকে হত্যা করেছে এবং দুজনকে গুরুতর আহত করেছে। আমরা এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা কোনো ধরনের হুমকি পাইনি, কিন্তু সেটেলমেন্টের চেষ্টা করেছেন উনারা। সেটা আমরা প্রত্যাখ্যান করেছি।

তারা আরও বলেন, অভিযুক্তদের আইনজীবী গণমাধ্যমে বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে কিছু সংবাদমাধ্যমেও এ হত্যাকাণ্ডকে দুর্ঘটনা বলে অপপ্রচারের চেষ্টা চালানো হচ্ছে। আমরা এ অপপ্রচারের তীব্র নিন্দা জানাই এবং দ্রুত ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাই।

সরকারের কাছে দাবি জানিয়ে তারা বলেন, দেশের বিচারব্যবস্থাকে একটি গোষ্ঠীর হাতে জিম্মি হওয়ার হাত থেকে রক্ষা করুন; অপরাধী যে পরিবারেরই সদস্য হোক না কেন, কেউই আইনের ঊর্ধ্বে নন, এ ব্যাপারটি পুনরায় প্রতিষ্ঠিত হোক। হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদীপক্ষকে বহন করতে হবে এবং নিহতের যথোপযুক্ত ক্ষতিপূর দিতে হবে।

এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বেপরোয়া প্রাইভেট কারের ধাক্কায় নিহত হন বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ। এ সময় আহত হন আরও দুই শিক্ষার্থী। এ ঘটনায় গ্রেফতার তিন আসামির ডোপ টেস্টে মাদকাসক্তির প্রমাণ মিলেছে বলে জানায় পুলিশ।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

ইতালিতে ঢাকাগামী বিমানে আটকা আড়াই শতাধিক যাত্রী সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement