Apan Desh | আপন দেশ

নোবিপ্রবি একাডেমিক কার্যক্রম শুরু ৮ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৫, ২ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ০৯:০৩, ৩ সেপ্টেম্বর ২০২৪

নোবিপ্রবি একাডেমিক কার্যক্রম শুরু ৮ সেপ্টেম্বর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ৮ সেপ্টেম্বর থেকে সব একাডেমিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট ও পরীক্ষা নিয়ন্ত্রকদের নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ৭ আগস্ট থেকে উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, ট্রেজারার ও বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার পদত্যাগ দাবিতে আন্দোলনে নামেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। দাবির মুখে একে একে সবাই পদত্যাগ করেন। তবে রেজিস্ট্রারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ওএসডি করা হয়।

জানা যায়, গতকাল (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় উপাচার্যহীন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক ও ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। 

সোমবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট ও পরীক্ষা নিয়ন্ত্রকদের নিয়ে অনুষ্ঠিত সভায় ৮ সেপ্টেম্বর থেকে নিয়মিত ক্লাসসহ সব একাডেমিক কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে থাকা অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, আমাকে যে দায়িত্ব প্রদান করা হয়েছে, সেটি যেন সুষ্ঠুভাবে পালন করতে পারি সেজন্য সহযোগিতা চাই। এর অংশ হিসেবে আগামী রোববার (৮ সেপ্টেম্বর) থেকে নোবিপ্রবিতে ক্লাস শুরু হচ্ছে। পরীক্ষার বিষয়ে স্ব স্ব ডিপার্টমেন্ট শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। আমার দায়িত্ব পালনের সময় সকলের সহযোগিতা কামনা করছি।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোলে নিরাপত্তা জোরদার পোশাকখাতে ১৮ দিনে অর্ডার বাতিলসহ ক্ষতি ৬৮২ মিলিয়ন ডলার দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হচ্ছে দুদক এসএমই খাতে ৫ বছরে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধি দল সাংগঠনিক ১১ বিভাগের দায়িত্ব পেলেন যুবদলের ২২ নেতা গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি গাজীপুরে ফিরেছে কর্মচাঞ্চল্য, সচল মহাসড়ক সাদিক কায়েমের বাড়িতে হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়ী করলেন পরওয়ার ডলার কারসাজিতে ১৬ ব্যাংকের তদন্তে ব্যাংলাদেশ ব্যাংক মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ ব্রাজিলিয়ানদের স্বপ্ন থামিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বোকা ঘরের মাঠে লজ্জার হার মেসিদের মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট ‘চাপো ইসিদ্রো’ গ্রেফতার, নিহত ১১