Apan Desh | আপন দেশ

বুয়েট রাজনীতিমুক্তের দাবিতে পরীক্ষা বর্জন

বুয়েট প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৬, ৩১ মার্চ ২০২৪

বুয়েট রাজনীতিমুক্তের দাবিতে পরীক্ষা বর্জন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যার পর ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়। সম্প্রতি ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম চালানোর প্রতিবাদ করে সাধারণ শিক্ষার্থীরা। জড়িত ছয়জনের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেন তারা। বিপরীতে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগ। এদিকে ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে পরীক্ষা বর্জন করেছেন বুয়েট শিক্ষার্থীরা।

রোববার (৩১ মার্চ) ২০তম ব্যাচের টার্ম ফাইনাল পরীক্ষা ছিল। মাত্র একজন পরীক্ষায় অংশ নেন। বাকি শিক্ষার্থী অংশগ্রহণ করা থেকে বিরত ছিলেন। সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০তম ব্যাচের এক হাজার ২১৫ জন শিক্ষার্থী। তারমধ্যে এক হাজার ২১৪ জনই আজকের পরীক্ষায় অংশ নেননি। এ থেকেই শিক্ষার্থীদের সম্মিলিত নৈতিক অবস্থান ক্যাম্পাসে পুনরায় ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার বিরুদ্ধে কতটুকু সুদৃঢ় তা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়।

আরও পড়ুন>> বুয়েট প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রলীগের

বুয়েট শিক্ষার্থীরা নিরাপত্তাজনিত তীব্র শঙ্কায় রয়েছেন উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, ক্যাম্পাসের আশপাশের এলাকায় শনিবার রাত থেকে ক্রমাগত মাইকিং, শিক্ষার্থীদের ফোন কলে হুমকি-ধমকি প্রদান করা, সোশ্যাল মিডিয়ায় নানারকম গুজব, বুয়েট শিক্ষার্থীদের মিথ্যা ট্যাগ দেয়া, শিক্ষার্থীদের ছবি নাম পরিচয়সহ পোস্ট করে তাদের ব্যক্তিগত নিরাপত্তা গুরুতরভাবে বিঘ্নিত হয় এমন সকল অপপ্রচার চালানো হয়েছে।

এমতাবস্থায় বুয়েট ক্যাম্পাস ও আশপাশের এলাকা শিক্ষার্থীদের জন্য অনিরাপদ হয়ে পড়েছে। এমনকি বুয়েট ক্যাম্পাসের বাইরেও শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে শঙ্কিত। নিরাপত্তাজনিত এ সকল কারণে বুয়েট শিক্ষার্থীদের আজ রোববার ক্যাম্পাসে অবস্থান না নেয়া মানে এ নয় যে, শিক্ষার্থীরা তাদের ছাত্র রাজনীতিবিহীন ক্যাম্পাসের দাবি থেকে সরে এসেছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, আমাদের ক্যাম্পাস রাজনীতিমুক্ত থাকা, অপশক্তির কবল থেকে মুক্ত থাকা এবং নিরাপত্তার নিশ্চয়তা শিক্ষার্থীরা পেলে, আমরা সকল ব্যাচের শিক্ষার্থীরা অনতিবিলম্বে আমাদের একাডেমিক কার্যক্রমে ফেরত যাব। ইতোমধ্যে আমরা আমাদের পরীক্ষাগুলো রিসিডিউল করার আবেদন জানিয়েছি। 

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের