Apan Desh | আপন দেশ

দ্বিতীয় ধাপে একাদশে ভর্তির আবেদন আজ শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০১, ১২ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১১:২৩, ১২ সেপ্টেম্বর ২০২৩

দ্বিতীয় ধাপে একাদশে ভর্তির আবেদন আজ শুরু

দ্বিতীয় ধাপে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়েছে। মোবাইল ব্যাংকিংয়ে ১৫০ টাকা ফি পরিশোধের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd) প্রবেশ করে ভর্তির আবেদন করতে পারছেন।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে ভর্তির আবেদনের সময়ও একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে দিতে পারবেন। এই ধাপের আবেদনের ফল আগামী ১৬ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। এরপর নির্বাচিতরা ১৭ ও ১৮ সেপ্টেম্বর ভর্তির নিশ্চায়নের সুযোগ পাবেন।

এরপর আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে। এর ফল প্রকাশ করা হবে ২৩ সেপ্টেম্বর। আর ২৪ ও ২৫ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে।

আরও পড়ুন <> একাদশে দ্বিতীয় ধাপে ভর্তির আবেদন শুরু মঙ্গলবার

একাদশ শ্রেণিতে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ভর্তি শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত চলবে। আর ক্লাস শুরু হবে ৮ অক্টোবর। এ বছর সর্বোচ্চ ভর্তি ফি আট হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ২৮ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ১৬ লাখ ৪১ হাজার শিক্ষার্থী। এছাড়া ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে পাস করেছেন প্রায় আড়াই হাজার শিক্ষার্থী। 

অন্যদিকে সারাদেশে একাদশ শ্রেণিতে আসন রয়েছে প্রায় ২৬ লাখ। এবার সাড়ে নয় লাখেরও বেশি আসন খালি পড়ে থাকার কথা।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়