Apan Desh | আপন দেশ

হোয়াটসঅ্যাপে নতুন ৪ সুবিধা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:১৪, ৩ নভেম্বর ২০২৬

হোয়াটসঅ্যাপে নতুন ৪ সুবিধা

ছবি : সংগৃহীত

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এ প্ল্যাটফর্ম নতুন চার সুবিধা চালুর ঘোষণা দেয়া দিয়েছে মেটা। গ্রুপ চ্যাট ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ ও কার্যকর করতে এ সুবিধা চালু করা হচ্ছে।

নতুন সুবিধাগুলোর মাধ্যমে গুরুত্বপূর্ণ বার্তা অনির্দিষ্টকালের জন্য পিন করা যাবে। পাশাপাশি গ্রুপে নতুন যোগ দেয়া সদস্যদের সঙ্গে আগের কথোপকথন শেয়ার, নির্দিষ্ট গ্রুপের জন্য আলাদা স্ট্যাটাস প্রকাশ এবং মেনশন ও উত্তরের বার্তা সহজে খুঁজে পাওয়া যাবে।

এর আগে কোনো বার্তা পিন করার সময় নির্দিষ্ট মেয়াদ নির্বাচন করতে হতো। নতুন সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা চাইলে কোনো সময়সীমা ছাড়াই গুরুত্বপূর্ণ বার্তা চ্যাটের শীর্ষে রাখতে পারবেন।

ফলে সভার নির্দেশনা, অনুষ্ঠানের সময়সূচি, ঠিকানা কিংবা জরুরি ঘোষণার মতো তথ্য সহজেই গ্রুপের সদস্যরা জানতে পারবেন।

প্রতিষ্ঠানটি গ্রুপে নতুন সদস্য যুক্ত হলে তাকে আগের কথোপকথনের সঙ্গে পরিচিত করিয়ে দেয়ার ব্যবস্থাও সহজ করছে। নতুন সদস্য গ্রুপে যোগ দেয়ার পর তার নামের ওপর ট্যাপ করে সাম্প্রতিক বার্তাগুলো তার সঙ্গে শেয়ার করতে পারবেন অন্য সদস্যরা। এতে নতুন সদস্যকে আগের আলোচনা বুঝতে পুরো চ্যাটের ইতিহাস ঘেঁটে দেখতে হবে না।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, শেয়ার করা বার্তাগুলোও এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে।

আরও পড়ুন <<>> ডিজিটাল বিশ্বের বিদ্যুৎ ক্ষুধায় বাড়ছে জলবায়ু সংকটের ঝুঁকি

নতুন আরেকটি সুবিধার মাধ্যমে নির্দিষ্ট গ্রুপের সদস্যদের জন্য আলাদা স্ট্যাটাস প্রকাশ করা যাবে। এত দিন স্ট্যাটাস প্রকাশ করলে ব্যবহারকারীর নির্ধারিত গোপনীয়তা সেটিংস অনুযায়ী পরিচিত ব্যক্তিরা তা দেখতে পেতেন। নতুন সুবিধায় কোনো আপডেট শুধু নির্দিষ্ট গ্রুপের সদস্যদের সঙ্গে শেয়ার করা সম্ভব হবে। গ্রুপের অন্য সদস্যরা সে স্ট্যাটাস দেখতে ও প্রতিক্রিয়া জানাতে পারবেন। সাধারণ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মতোই ২৪ ঘণ্টা পর আপডেটগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।

এছাড়া গ্রুপে কাউকে মেনশন করা হলে বা কোনো বার্তার সরাসরি উত্তর দেয়া হলে সেগুলো সহজে খুঁজে পাওয়া যাবে হোয়াটসঅ্যাপে। এর ফলে ব্যবহারকারীরা তাদের মেনশন করা বার্তা এবং উত্তরগুলো আলাদা করে দেখতে পারবেন।

গ্রুপের সব সদস্যকে একসঙ্গে মেনশন করতে ব্যবহৃত ‘@all’ যুক্ত বার্তাও এ ফিল্টারের আওতায় থাকবে। ফলে অসংখ্য বার্তার মধ্যে গুরুত্বপূর্ণ বার্তা খুঁজে পেতে চ্যাটবক্সের পুরো কথোপকথন ঘাঁটতে হবে না।

মেটার মালিকানাধীন প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন সুবিধাগুলো পর্যায়ক্রমে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। ফলে সব ব্যবহারকারী একই সময়ে এসব সুবিধা ব্যবহার করতে পারবেন না।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch