Apan Desh | আপন দেশ

আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৩, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২০:৪৩, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার

ছবি: সংগৃহীত

ছয় কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন  দিয়েছে সরকার। দরপত্র ও সরাসরি ক্রয় প্রক্রিয়ায় এ গ্যাস কেনা হবে। সরকারের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ অনুমোদন দেয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) কমিটির ৪৪তম সভায় এ অনুমোদন দেয়া হয়।

আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় আগামী অক্টোবরের জন্য প্রস্তাবিত পাঁচ কার্গোর মধ্যে দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এর একটি যুক্তরাজ্যভিত্তিক টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে প্রতি এমএমবিটিইউ ২৮ দশমিক ৯৫ মার্কিন ডলার দরে কেনা হবে।

অন্য কার্গোটি সিঙ্গাপুরের ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্রতি এমএমবিটিইউ ২৯ দশমিক ৭৯৫ মার্কিন ডলার দরে আমদানি করা হবে।

এছাড়া সরাসরি ক্রয় প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে আরও চার কার্গো এলএনজি কেনার অনুমোদন দেয়া হয়েছে।

আরও পড়ুন <<>> বিমা খাতে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: অর্থমন্ত্রী

এর মধ্যে মার্কিন প্রতিষ্ঠান ডারাব ইনক থেকে প্রতি এমএমবিটিইউ ১৭ মার্কিন ডলার দরে দুই কার্গো। মাইন্ড মিঙ্গল এলএলসি থেকে প্রতি এমএমবিটিইউ ১৯ মার্কিন ডলার দরে দুই কার্গো এলএনজি কেনা হবে।

সমুদ্রপথে আমদানি করা এলএনজি প্রথমে ভাসমান টার্মিনাল বা এফএসআরইউতে গ্রহণ ও সংরক্ষণ করা হয়। পরে তা পুনরায় গ্যাসে রূপান্তর করে পাইপলাইনের মাধ্যমে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ করা হয়।

এলএনজি গ্রহণ ও সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দু’টি ভাসমান টার্মিনাল রয়েছে। এর মধ্যে গত ২১ জুলাই একটি টার্মিনালে আগুন লাগার পর গ্যাস সরবরাহ কমে যায়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়