Apan Desh | আপন দেশ

আরএকে সিরামিকসের টাইলস উৎপাদন লাইন-৩ চালু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৯, ২৭ আগস্ট ২০২৬

আরএকে সিরামিকসের টাইলস উৎপাদন লাইন-৩ চালু

ছবি: সংগৃহীত

সংস্কারকাজ শেষে টাইলস উৎপাদন লাইন-৩ পুনরায় চালু করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড। একই সঙ্গে উৎপাদন লাইন-২-এর যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের আওতায় নিয়েছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

কোম্পানির তথ্যানুযায়ী, গত ২৬ জুলাইয়ের ঘোষণার পর টাইলস উৎপাদন লাইন-৩-এর সংস্কারকাজ সম্পন্ন করে তা পুনরায় চালু করা হয়েছে। অন্যদিকে, উৎপাদন লাইন-২-এর যন্ত্রপাতি গত ২৪ আগস্ট থেকে রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে।

আরএকে সিরামিকস জানিয়েছে, তাদের টাইলস প্ল্যান্টে মোট চারটি উৎপাদন লাইন রয়েছে। লাইন-২-এর যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ চলাকালে লাইন-১ ও লাইন-৩ থেকে উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকবে। রক্ষণাবেক্ষণকাজ শেষ করে লাইন-২ পুনরায় চালুর উপযোগী হলে তা জানানো হবে।

এদিকে, চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) আরএকে সিরামিকসের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪৯ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে ইপিএসে ৫৪ পয়সার উন্নতি হয়েছে।

অন্যদিকে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৮ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪৩ পয়সা।

আরও পড়ুন: সংসদের তৃতীয় অধিবেশন শুরু

২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৮ পয়সায়।

আপনদেশ/মিম/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়