Apan Desh | আপন দেশ

পদ্মা ব্যারেজ জিডিপিতে ১ শতাংশ অবদান রাখবে: ড. তিতুমীর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০২, ৩ আগস্ট ২০২৬

পদ্মা ব্যারেজ জিডিপিতে ১ শতাংশ অবদান রাখবে: ড. তিতুমীর

ছবি : আপন দেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, বাস্তবায়নাধীন পদ্মা ব্যারেজ প্রকল্প দেশের সামগ্রিক অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন আনবে। এটি জাতীয় জিডিপিতে প্রায় ০.৫ শতাংশ থেকে ১ শতাংশ পর্যন্ত ইতিবাচক অবদান রাখবে।

সোমবার (০৩ আগস্ট) বিকে‌লে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আইজিসি আয়োজিত ‘পদ্মা ব্যারাজ: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে নদী অববাহিকার পানিসম্পদ ব্যবস্থাপনার নানা ঐতিহাসিক ও কাঠামোগত দিক বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন ড. তিতুমীর।

ড. তিতুমীর বলেন, বিগত বিভিন্ন সময়ে পানিসম্পদ নিয়ে অনেক রূপরেখা ও আলোচনা হলেও দেশের প্রকৃত বাস্তবতা ও জনগণের চাহিদাকে সবসময় অগ্রাধিকার দেয়া হয়নি। বাংলাদেশে পানিসম্পদ ব্যবস্থাপনায় মৌলিক ও সমন্বিত উদ্যোগের প্রথম সূত্রপাত হয়েছিল ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে। সে সময়ের আন্তর্জাতিক বন্দোবস্ত ও নদী-খাল খননের মতো উদ্যোগগুলোই ছিল দেশের টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনার মূল ভিত্তি।

তিনি জানান, বর্তমান সরকার পদ্মা ব্যারেজকে কেবল ইটের তৈরি সাধারণ অবকাঠামো হিসেবে না দেখে দেশের পরিবেশ ও জনগণের চাহিদার সাথে সঙ্গতি রেখে পুনরায় নকশা ও রূপান্তর করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গৃহীত এ পরিকল্পনায় মানুষ এবং প্রকৃতির যৌথ কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।

প্রকল্পটির সুফলের কথা তুলে ধরে তিনি বলেন, পদ্মা ব্যারেজের ফলে নদীর জমে থাকা পলি দূর হবে এবং সেচব্যবস্থায় নতুন গতি আসবে। এটি যশোরের ভবদহসহ বিভিন্ন অঞ্চলের স্থায়ী জলাবদ্ধতা দূর করার পাশাপাশি ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ, লবণাক্ততা বৃদ্ধি রোধ এবং আর্সেনিক দূষণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।

আরও পড়ুন <<>> জুলাইয়ে দেশে এলো ২৮৬ কোটি ডলার রেমিট্যান্স

এছাড়া, এ ব্যারেজকে কেন্দ্র করে জলবিদ্যুৎ উৎপাদন এবং পদ্মার তীরবর্তী অঞ্চলে ৭টি পরিকল্পিত আধুনিক টাউনশিপ গড়ে তোলা হবে, যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের অর্থনৈতিক গতিশীলতা বহুলাংশে বৃদ্ধি করবে।

আন্তর্জাতিক নদীর অববাহিকা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, উজানে বিদ্যমান প্রায় ৯৪২টি পানি নিয়ন্ত্রণ কাঠামোর দরুণ ভাটির দেশ হিসেবে বাংলাদেশকে নানামুখী প্রতিকূলতা সইতে হয়। সে চ্যালেঞ্জ মেটাতে ও স্থানীয় পরিবেশ-প্রতিবেশকে রক্ষা করতে পদ্মা ব্যারেজের মতো প্রকল্প অনন্য ভূমিকা রাখবে।

অধ্যাপক ড. বুলবুল সিদ্দিকীর সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, পরিবেশবিদ, কৌশলগত বিশ্লেষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement