ছবি : আপন দেশ
ভারতের নুমালিগড় রিফাইনারী লিমিটেড কেন্দ্র থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এসে পৌঁছেছে আরও ৫ হাজার টন জ্বালানি তেল। এ নিয়ে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে চলতি মাসে পাইপলাইনের মাধ্যমে ১৩ হাজার টন ডিজেল ও চলতি বছর মোট ৩৫ হাজার টন জ্বালানি এসেছে।
তথ্যটি নিশ্চিত করেছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন্স) কাজী মো. রবিউল আলম।
তিনি জানান, শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার টন ডিজেল পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছেছে। এর আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা থেকে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালে ডিজেল সরবরাহের পাম্পিং কার্যক্রম শুরু হয়।
আরও পড়ুন : সোমবার থেকে সারা দেশে একযোগে হামের টিকা পাবে শিশুরা
সংশ্লিষ্টরা জানান, চলতি এপ্রিল মাসে মোট ৪টি চালানের মাধ্যমে ভারত থেকে ৪০ হাজার টন জ্বালানি আসার কথা রয়েছে। এর মধ্যে গত ১১ এপ্রিল ৮ হাজার টন এবং শনিবার ৫ হাজার টন ডিজেল এসে পৌঁছেছে। এর আগে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ৪টি চালানে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে মোট ২২ হাজার টন জ্বালানি তেল ডিজেল এসেছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































