Apan Desh | আপন দেশ

ফের বাড়ল জেট ফুয়েলের দাম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩৭, ৭ এপ্রিল ২০২৬

ফের বাড়ল জেট ফুয়েলের দাম

ছবি: সংগৃহীত

বিমানে ব্যবহৃত জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এপ্রিল মাসের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২২৭ টাকা ৮ পয়সা, যা আগে ছিল ২০২ টাকা ২৯ পয়সা।

মঙ্গলবার (০৭ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এক বিজ্ঞপ্তিতে এ মূল্য ঘোষণা করে।

আরও পড়ুন <<>> টাকার অবমূল্যায়ণ চায় না এফবিসিসিআই

বিজ্ঞপ্তি অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে লিটারপ্রতি জ্বালানির দাম ২৪ টাকা ৭৯ পয়সা বেড়েছে। অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটেও জ্বালানির দাম বৃদ্ধি করা হয়েছে। প্রতি লিটার জেট ফুয়েলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ৪৮০৬ মার্কিন ডলার, যা আগে ছিল ১ দশমিক ৩২১৬ মার্কিন ডলার। নতুন এ মূল্য এপ্রিল মাসজুড়ে কার্যকর থাকবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়