দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ৫ হাজার ৪৮২ টাকা। এতে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।
বুধবার (২৫ মার্চ) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এ মূল্য সমন্বয়ের তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার কারণে এ সমন্বয় করা হয়েছে। বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ১৯০ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকা। ১৮ ক্যারেটের ক্ষেত্রে ৪ হাজার ৪৯০ টাকা কমে নতুন দাম নির্ধারণ হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা।
সনাতন পদ্ধতির সোনার দামও কমেছে। প্রতি ভরিতে ৩ হাজার ৬১৬ টাকা কমে নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা।
এর আগে গত ১৯ মার্চ দু’দফায় ২২ ক্যারেট সোনার দাম মোট ১৫ হাজার ৩৩৮ টাকা কমানো হয়েছিল। পরে সেদিন বিকেলে আরও সমন্বয় করা হয়। তখন ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ হয়েছিল ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। সে দামই আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত কার্যকর ছিল।
আরও পড়ুন <<>> প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের বৈঠক
একই সময় ২১ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ছিল ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।
এদিকে সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম রয়েছে ৫ হাজার ৩৬৫ টাকা। ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকায় বিক্রি হচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































