Apan Desh | আপন দেশ

হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:০১, ১১ মে ২০২৬

হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

ছবি: আপন দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ মামলার রুল দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (১১ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম. লিটন আহমেদ।

এর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের কিছু সময় আগে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লেখেন, আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।

আরও পড়ুন <<>> পরিবারসহ নসরুল হামিদের আয়কর নথি জব্দের আদেশ

সাবেক এ স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানাসহ হবিগঞ্জ জেলায়ও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মিরপুর থানার একটি হত্যা চেষ্টা মামলায় তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন। হাইকোর্ট তাকে জামিন দিয়ে রুল জারি করলেও পরবর্তীতে রাষ্ট্রপক্ষ সে আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে যায়।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় কোটা সংস্কার আন্দোলনের সময় যুবদল নেতা হৃদয় মিয়া গুলিবিদ্ধ হন। পরে এ ঘটনায় দায়ের করা মামলায় ব্যারিস্টার সুমনের নাম যুক্ত করা হয়। গ্রেফতারের পর তিনি পাঁচ দিনের রিমান্ডে ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
Advertisement

জনপ্রিয়