শেহরীন আমিন ভূঁইয়া মোনামী। ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামী পদত্যাগ করেছেন। প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদের পদত্যাগের একদিনের মাথায় তিনি পদ ছাড়লেন।
সোমবার (১১ মে) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
মোনামী লিখেন, আমি প্রাতিষ্ঠানিকভাবে আমার পদ থেকে পদত্যাগ করেছি। শিক্ষকতা পেশার সাত বছরে (২০২৪ সাল পর্যন্ত) কখনো এক মুহূর্তের জন্য প্রশাসনিক কোনো দায়িত্ব পালনের ইচ্ছা আমার হয়নি। কিন্তু যখন প্রক্টর আমাকে কল করে বললেন, তিনি আমাকে সহকারী প্রক্টর হিসেবে চান, আমি আসলেই অনেক এক্সাইটেড ছিলাম।
আরও পড়ুন <<>> ঢাবির নতুন প্রক্টর মো. ইসরাফিল প্রাং
তিনি বলেন, একে তো নতুন বাংলাদেশ; অনেক আশা, অনেক স্বপ্ন আমাদের সবার চোখে। নিজের দেশ, নিজের আলমা ম্যাটারের জন্য যদি ভালো কিছু করতে পারি, তবে এর চেয়ে সৌভাগ্যের কি হতে পারে!
জুলাই এবং জুলাই পরবর্তী এমন সময় ও পরিস্থিতি আদৌ দেশে আসবে কী না, জানি না। সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কোনো প্রক্টর এবং তার টিম এমন পরিস্থিতি মোকাবিলা করেনি। করবেও না।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































