Apan Desh | আপন দেশ

স্বর্ণের আজকের বাজারদর জেনে নিন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৮:৩৫, ৬ মে ২০২৬

স্বর্ণের আজকের বাজারদর জেনে নিন

স্বর্ণের অলঙ্কার

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় অস্থির আন্তর্জাতিক স্বর্ণের বাজার। যার প্রভার পড়েছে স্থানীয় বাজারেও। উত্থান-পতনের মধ্যে দেশে আবারও কমানো হয়েছে মূলবান এ ধাতুর দাম। সর্বশেষ মঙ্গলবার (০৫ মে) ভরিতে দুই হাজার ২৫৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে বুধবার (০৬ মে) সে দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের দাম ভরিতে দুই লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণ এক লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ এক লাখ ৬০ হাজার ১৪৭ টাকায় বিক্রি হবে।

আরও পড়ুন<<>>প্রতি ভরিতে কত কমলো স্বর্ণের দাম

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৬১ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৩ দফা বাড়ানো হয়েছে এবং ২৮ দফা কমানো হয়েছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয়ের মধ্যে ৬৪ বার বাড়ানো ও ২৯ বার কমানো হয়েছিল।

এদিকে, মঙ্গলবার স্বর্ণের দামে পরিবর্তন এলেও রুপার বাজারে কোনও পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের রুপা প্রতি ভরি বিক্রি হচ্ছে পাঁচ হাজার ৪৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেট পাঁচ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের চার হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা তিন হাজার ৩৮৩ টাকায় বেচাকেনা হচ্ছে।

রুপার ক্ষেত্রেও চলতি বছরে একাধিকবার মূল্য সমন্বয় করা হয়েছে। এখন পর্যন্ত ৩৬ দফা সমন্বয়ের মধ্যে ১৯ বার দাম বেড়েছে এবং ১৭ বার কমেছে। ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়, যার মধ্যে ১০ বার বৃদ্ধি এবং তিন বার হ্রাস পায়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়