Apan Desh | আপন দেশ

আজ স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে?

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:০৮, ২৪ মার্চ ২০২৬

আজ স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে?

ছবি : আপন দেশ

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে। যে কারণে বাংলাদেশে স্বর্ণের দামে বড় পরিবর্তন এসেছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ১৯ মার্চ এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম কমানোর যে ঘোষণা দিয়েছিল, সোমবারও (২৩ মার্চ) সে নির্ধারিত দামেই বাজারে কেনাবেচা চলছে।

দুই দফায় ভরিতে সর্বোচ্চ ১৫ হাজার ৩৩৮ টাকা কমানোর ফলে এখন ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৪৭ হাজার টাকার নিচে নেমে এসেছে।

সবশেষ নির্ধারিত মূ ল্য তালিকা অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায় বিক্রি হচ্ছে যা আগে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা ছিল। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকায় নেমে এসেছে।

আরও পড়ুন : এক-এগারোর আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন গ্রেফতার

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এখন ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় কেনা যাচ্ছে। স্বর্ণের পাশাপাশি রুপার দামও পুনর্নির্ধারণ করা হয়েছে যেখানে ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৩৬৫ টাকা এবং ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকায় দাঁড়িয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়