Apan Desh | আপন দেশ

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

বাজারে নজরদারি জোরদার, ৮৭ প্রতিষ্ঠানকে জরিমানা

বাজারে নজরদারি জোরদার, ৮৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তা-অধিকারবিরোধী অনিয়ম প্রতিরোধে দেশব্যাপী অভিযান জোরদার করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। রোববার (১১ অক্টোবর) ঢাকা মহানগরসহ দেশের ৩১ জেলায় পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৮৭টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ৭১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অধিদফতর জানায়,  গ্যাস সিলিন্ডার ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে শৃঙ্খলা বজায় রাখা, সরবরাহ স্বাভাবিক রাখা এবং অতিরিক্ত মূল্য আদায় ঠিক রাখতেই অভিযান জোরদার করা হয়েছে। অধিদফতরের ৪৬টি তদারকি দল একযোগে পাইকারি ও খুচরা বাজারে এ অভিযান পরিচালনা করে। বিশেষ করে গ্যাস সিলিন্ডার ও ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি, সরকার নির্ধারিত মূল্য অনুসরণ এবং কৃত্রিম সংকট সৃষ্টির প্রবণতা রোধে গুরুত্ব দেয়া হয়।

০৯:৩৮ পিএম, ১১ অক্টোবর ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement