Apan Desh | আপন দেশ

‘দেশে জ্বালানির দাম বাড়ানোর চিন্তাভাবনা নেই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৮, ১৭ জুন ২০২৫

আপডেট: ১৭:০৯, ১৭ জুন ২০২৫

‘দেশে জ্বালানির দাম বাড়ানোর চিন্তাভাবনা নেই’

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশে এখনও তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। জানিয়েছেন, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৭ জুন) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ইরান ও ইসরায়েল মধ্যে যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা বেড়েছে। তবে দেশের অভ্যন্তরীণ বাজারে দাম বাড়ানোর বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না সরকার।

আরওপড়ুন<<>>খেলাপি ঋণ ছাড়াল ৪ লাখ ২০ হাজার কোটি টাকা

তিনি বলেন, আমদানির ক্ষেত্রে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য এখনো আগের দামেই আসছে। তবে পরিস্থিতি নজরে রাখা হচ্ছে। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে তখন নতুন করে চিন্তা করা হতে পারে।

ড. সালেহউদ্দিন বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে বাংলাদেশেও এর প্রভাব পড়তে পারে। তবে এ যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

হরমুজ প্রণালি সম্পর্কে অর্থ উপদেষ্টা বলেন, হরমুজ প্রণালি বিশ্ববাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ রুট। তবে সরকার আশা করে এ যুদ্ধ দীর্ঘায়িত হবে না।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ