Apan Desh | আপন দেশ

‘ঈদের টানা ছুটিতে অর্থনীতিতে প্রভাব পড়বে না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫০, ৪ জুন ২০২৫

‘ঈদের টানা ছুটিতে অর্থনীতিতে প্রভাব পড়বে না’

পবিত্র ঈদুল আজহায় আগামীকাল (বৃহস্পতিবার) থেকে টানা ১০ দিনের ছুটিতে যাচ্ছে দেশ। তবে দীর্ঘ এ ছুটিতে দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (০৪ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

আরওপড়ুন<<>>প্রস্তাবিত বাজেট জনবান্ধব-ব্যবসাবান্ধব: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা বলেন, বৃহস্পতিবার (০৫ জুন) থেকে ঈদুল আজহার ছুটি হবে। টানা ১০ ছুটিতে যাচ্ছে দেশ। তবে টানা ছুটি থাকলেও এ সময় দেশের অর্থনীতিতে কোনো ধরণের প্রভাব পড়বে না।

বাজেটের প্রতিক্রিয়া ঈদের পরে পর্যালোচনা করা হবে জানিয়ে ড. সালেহউদ্দিন বলেন, বাজেট সম্পর্কে যেসব মন্তব্য ও প্রতিক্রিয়া আসবে। ঈদের পরে সেগুলো পর্যালোচনা করে দেখা হবে। ২২ জুন বাজেট পাস হবে। 

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ