Apan Desh | আপন দেশ

বিশ্ববাজারে আবারও স্বর্ণের বড় দরপতন

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৫:৩১, ১২ মে ২০২৫

বিশ্ববাজারে আবারও স্বর্ণের বড় দরপতন

বিশ্বজুড়ে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে আবারও বড় ধরনের দরপতনের মুখে পেড়েছে স্বর্ণের বাজার। মার্কিন-চীন বাণিজ্যে শুল্ক নিয়ে ইতিবাচক আলোচনায় বিশ্ববাজারে মূল্যবান এ ধাতুর দাম কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১২ মে) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে প্রায় ১ দশমিক ৪ শতাংশ কমে ৩ হাজার ২৭৭ দশমিক ৮৪ ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি ফিউচার মার্কেটেও প্রায় ২ শতাংশ কমেছে স্বর্ণের দাম। এ বাজারে প্রতি আউন্স স্বর্ণ ৩ হাজার ২৭৯ দশমিক ২০ ডলারে।

এর আগে রোববার (১১ মে) যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উচ্চ স্তরের বাণিজ্য আলোচনা ইতিবাচকভাবে শেষ হয়েছে। যেখানে বাণিজ্য ঘাটতি কমাতে একটি চুক্তির কথা বলেছেন মার্কিন কর্মকর্তারা। অন্যদিকে চীনা কর্মকর্তারা জানিয়েছেন, তারা গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছেন।

আরওপড়ুন<<>>নতুন চালে স্বস্তি ফিরছে, ডিম-সবজির বাজার চড়াই

বিশ্লেষকদের মতে, বাণিজ্য আলোচনায় ট্রাম্প প্রশাসন অগ্রগতির কথা বলার সঙ্গে সঙ্গে ডলার সূচকে উন্নতি হয়েছে। এতে বিনিয়োগকারীদের কাছে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে স্বর্ণের কদর কমেছে।

গত মাসে যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের ওপর প্রায় একইরকম শুল্ক আরোপ করে। এর ফলে বাণিজ্য যুদ্ধ শুরু হয়, যা বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা বাড়িয়ে তোলে।

এদিকে বিশ্ববাজারে দর কমায় টানা ২ দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ শনিবার (১০ মে) ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭০ হাজার ৭৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা রোববার (১১ মে) থেকে দেশের বাজারে কার্যকর হয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি  ১ লাখ ৬৩ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৩৯ হাজার ৭১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৫৩২ টাকা।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ