Apan Desh | আপন দেশ

জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা ৭ দিন বন্ধ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:০৬, ২১ অক্টোবর ২০২৬

জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা ৭ দিন বন্ধ

ছবি: আপন দেশ

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সাত দিন বন্ধ থাকবে।

জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় সোমবার (১৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৯ অক্টোবর) সকাল ৬টা থেকে রোববার (২৫ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত বিডিআরআইএস সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। এ কারণে নির্ধারিত সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

সিটি করপোরেশন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড এবং সব নিবন্ধন কার্যালয়সহ সংশ্লিষ্ট দফতরে বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়