ছবি: আপন দেশ
কুমিল্লার লাকসামের নাওটি স্টেশন এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ‘কর্ণফুলী কমিউটার’ ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম-ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাওটি এলাকায় ঢাকামুখী লাইনে ট্রেনটি লাইনচ্যুত হয়। লাকসাম রেলওয়ে থানা পুলিশের ওসি রাজিব চন্দ্র কর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন<<>>রূপপুর পৌঁছল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের চালান
স্থানীয় বাসিন্দারা জানান, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল কমিউটার ট্রেন কর্ণফুলী। দুপুর সাড়ে ১২টার দিকে লাকসাম জংশনের আগে নাওটি এলাকায় তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে আপলাইন এবং ডাউনলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। তবে আপলাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শেখ আনোয়ার ঢাকা পোস্টকে বলেন, কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত হলেও ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। তেমন কোনো হতাহতের খবর পাইনি আমরা। লাইনচ্যুত বগি উদ্ধারে রেসকিউ টিম ঘটনাস্থলে রওনা হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে বগিগুলো উদ্ধার করে আপলাইনেও ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































