Apan Desh | আপন দেশ

চাচির গোসলের ভিডিও ধারণ করে আপন ভাতিজা গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৪, ২ এপ্রিল ২০২৫

চাচির গোসলের ভিডিও ধারণ করে আপন ভাতিজা গ্রেফতার

কুষ্টিয়ার কুমারখালীতে চাচির গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০২ এপ্রিল) সকালে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ চরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এছাড়াও ভিডিওসহ দুটি স্মার্টফোন জব্দ করে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছে কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা চাপড়া ইউনিয়নের জয়নাবাদ চরপাড়া এলাকার রিয়াজ আলীর ছেলে রেজাউল ইসলাম (৩০) ও বিষু শেখের ছেলে মারুফ হোসেন (১৮)। তারা সম্পর্কে চাচাতো-ফুফাতো ভাই ও পেশায় দিনমজুর।

পুলিশ জানায়, সোমবার (৩১ মার্চ) নিজবাড়ি থেকে চাচির গোসলের ভিডিও ধারণ করে রেজাউল ও মারুফ। বুধবার সকালে ওই নারীকে ধারণকৃত ভিডিও দেখিয়ে মোটা অংকের চাঁদা দাবি করেন তারা। সকালে ওই নারী কুমারখালী থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রেজাউল ও মারুফকে গ্রেফতার করে। আসামি ও মামলার বাদী সম্পর্কে আপন চাচি-ভাতিজা বলে জানা গেছে।

মামলার বাদী ওই নারী বলেন, রেজাউল ও মারুফ গোপনে ভিডিও ধারণ করে চাঁদা দাবি করেছিলেন তার কাছ থেকে। তাই সুষ্ঠু বিচারের আশায় থানায় মামলা করেন তিনি।

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ জানান, চাচির ভিডিও ধারণ করার অভিযোগে পর্নোগ্রাফি মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাদী ও আসামি সম্পর্কে চাচি-ভাতিজা।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ