Apan Desh | আপন দেশ

দুই নারী চিকিৎসক আটক

চট্টগ্রামে দ্বিতীয় দিনেও বন্ধ চেম্বার, মিলছে না টেস্ট রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৭, ১৮ জুলাই ২০২৩

আপডেট: ১৪:২৯, ১৮ জুলাই ২০২৩

চট্টগ্রামে দ্বিতীয় দিনেও বন্ধ চেম্বার, মিলছে না টেস্ট রিপোর্ট

ছবি : সংগৃহীত

রাজধানী সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় দুই নারী চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও দ্বিতীয় দিনের মত বন্ধ রেখেছে সব ধরনের প্রাইভেট চেম্বার–অপারেশন চিকিৎসকরা। এতে ভোগান্তিতে পড়েছে সেবা নিতে আসার রোগীরা।

মঙ্গলবার (১৮ জুলাই) চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতাল-ক্লিনিক ঘুরে দেখা যায়, প্রায় সব হাসপাতালেই বন্ধ রয়েছে চিকিৎসকদের প্রাইভেট চেম্বার। এছাড়া বিভিন্ন টেস্টের নমুনা সংগ্রহ চালু থাকলেও বিশেষজ্ঞদের স্বাক্ষর ছাড়া রিপোর্ট সরবরাহ করতে পারছে না ল্যাবগুলো।

তবে অধিকগুরুত্বপূর্ণ পরীক্ষার সাময়িক রিপোর্ট দেয়া হচ্ছে।  
এপিক হেলথ কেয়ারের অপারেশন্স ম্যানেজার ডা. হামিদ হোছাইন আজাদ জানান, বেসরকারি চিকিৎসকদের আন্দোলনের জন্য দুই দিন চিকিৎসকদের চেম্বার বন্ধ ছিল। ফলে রোগীদের টেস্টের রিপোর্ট দেয়া যাচ্ছে না। তবে জরুরি বিবেচেনায় রিপোর্টের প্রবেশনাল কপি দেয়া হচ্ছে।  

অবস্ট্রেট্রিক্যাল অ্যান্ড গাইনেকোলজি সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)’র চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. কামরুন্নেছা রুনা জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামের গাইনি চিকিৎসকদের ব্যক্তিগত সকল চেম্বার বন্ধ রাখা হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম চালিয়ে যাওয়া হবে। আমাদের আন্দোলনের সঙ্গে অন্যান্য চিকিৎসকরাও একমত প্রকাশ করে চেম্বার বন্ধ রেখেছেন। আজ কর্মবিরতির শেষে আবার বিএমএর সঙ্গে বসে পরবর্তী আন্দোলনের সিদ্ধান্ত নেয়া হবে।

প্রসঙ্গত, গত শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সোম ও মঙ্গলবার সারাদেশে চিকিৎসকদের প্রাইভেট চেম্বার–অপারেশন বন্ধের ঘোষণার কথা জানায় অবস্ট্রেট্রিক্যাল অ্যান্ড গাইনেকোলজি সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার মাধ্যমে যৌথভাবে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।  

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত