ছবি: আপন দেশ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের কেশবপুর পৌর সভার ১নং ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বী অসহায় ও দরিদ্র মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেছেন বিএনপি নেতা সোহেল হাসান আইদ। প্রায় শতাধিক মানুষকে ফুটপ্যাক দেয়া হয়।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে পৌর শহরের হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় তার নিজ বাড়িতে ওই উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।
উপহার সামগ্রী পেয়ে উপকারভোগীরা খুশি ও সন্তোষ প্রকাশ করেন। এ মহতী উদ্যোগের জন্য সৃষ্টিকর্তার কাছে তার মঙ্গল,সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন।
আরও পড়ুন<<>>ভবন নির্মাণে আইনবহির্ভূত কিছু করলে ব্যবস্থা: গণপূর্ত মন্ত্রী
তারা বলেন, শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের মুখে হাসি ফোটাবে। তিনি একজন ভালো মানুষ। তার এ ধরনের উদ্যোগ সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি ইতিবাচক দৃষ্টান্ত।
এ ব্যাপারে সোহেল হাসান আইদ বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। পূজার দিনগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও অপপ্রচার রোধে পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় নিয়োজিত থাকবে। পূজাকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখতে আমি কাজ করে যাচ্ছি এবং সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো প্রয়োজনে সবসময় পাশে থাকবো। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































